1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও শাহ ফকির বাজার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

ঈদগাঁও শাহ ফকির বাজার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৮০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ- ইসলামপুরের সীমান্তবর্তী এলাকা শাহ ফকির বাজার মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকালে শাহফকির বাজারস্থ আলম মার্কেটের ২য় তলায় সমিতির আহবায়ক জয়নাল আবদীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহফকির বাজার ও মমতাজুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব মমতাজ আহমদ সওদাগর।

প্রধান মেহামান হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফ কোম্পানী।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আরিফুল ইসলাম কোম্পানী, ইউপি মেম্বার শাহাব উদ্দীন, সাইফুল ইসলাম ,উবাইদুর রহমান,মোঃ ফিরোজ, ডাক্তার শাহ আলম,আলতাজ হোসেন, ও ডাক্তার সুমন।

পরে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও অর্থ সম্পাদক শাঁপিরাম আর্চায্য সুমন।

নির্বাচিত কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সোনা মিয়া,সহ-সভাপতি ডাঃ শাহ আলম ও জয়নাল আবেদীন,সহ সেক্রেটারী নিয়ামত উল্লাহ,সহ সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর,প্রকাশনা সম্পাদক আবদুর রশিদ,ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আলম,প্রচার সম্পাদক আবুল বশর,দপ্তর সম্পাদক আবুল কালাম,নির্বাহী সদস্য যতাক্রমে জাফর আলম,আব্দুস সমদ ও দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net