ঢাকা   ১১:৩৮:৪২ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে বসতবাড়ী পুড়ে ছাই

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।

৬ মার্চ ( রোববার) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামনকাটা গ্রামের অছিউর রহমানের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে অগ্নিকাণ্ডের সময় এলাকাবাসী তাৎক্ষণিক এগিয়ে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। এ সময় ঐ বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে ছিলো বলে জানা গেছে।

ইসলামপুর ইউপি মেম্বার মোহাম্মদ ইদ্রিস রানা বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মূল বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে আসবাবপত্র, ফার্নিচার ও কাপড় চোপড়সহ পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

সকালে ঈদগাঁও থানার একদল পুলিশ অগ্নিকাণ্ডের স্থানটি পরিদর্শন করেছেন বলেও জানান এ জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি