1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মানের হিড়িক! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

ঈদগাঁওতে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মানের হিড়িক!

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৬১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খাল ভরাট করে গড়ে তুলছে দোকান পাটসহ নানা স্থাপনা। পানি নিষ্কাশনের এ প্রধান খালটি দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হবে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীদের।

উজানি এ খালটি বান্দরবান আলীকম পাহাড় থেকে শুরু হয়ে ঈদগড়, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী দিয়ে সংযোগ হয়েছে মহেশখালী নদীতে।

স্থানীয় সচেতন মহল বলেছেন, আশঙ্কাজনক ভাবে বর্তমান সময়ে দখলদার বেড়ছে। খালের দু’কূল দখল করে দোকানপাটসহ নানা স্থাপনা গড়ে তুলছে।

অপরদিকে এসব অপরাধীদের রক্ষা করতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আসল অপরাধীদের বাঁচতে উল্টো নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে নিউজ করেছে দখলদার চক্রটি। এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে খালটি দখলমুক্ত করে সঠিক তদন্তদের মাধ্যমে দখলদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার দাবী উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার ১০ হাজার কৃষক এ খালের পানির উপর নির্ভরশীল। এখানকার পানি দিয়ে তারা চাষাবাদ করেন। বর্তমান সময়ে দখলদারিত্ব বাড়ছে। তাদেরকে দমন করা না হলে খালের দুই পাশে দখল হয়ে যাবে বলে মনে করেন তিনি।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সহ সম্পাদক হাসান তারেক বলেন, এ বিষয় নিয়ে তিনি সদর উপজেলা ইউএনও মিল্টন রায় বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। কায়েস সিকদার কি করে কাওছার হবে? যারা খাল দখল করে দোকান ও স্থাপনা করছে সেগুলো গুড়িয়ে দিয়ে খালটি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন।

ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস সুত্রে জানা যায়, দোকান গুলো খাস খতিয়ান না বিএস খতিয়ান ভুক্ত তা এসিল্যান্ড অফিস থেকে সার্ভেয়ার এসে জমি মাপার পর জানা যাবে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না। খবর নিয়ে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার সদর ইউএনও মিল্টন রায় বলেন, এ বিষয়ে সহকারী কমিশনার জিল্লুর রহমানকে নোটিশ দিয়ে কাজ বন্ধ ও তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সাথে আলোচনা করে খালটি দখলমুক্ত করে দক্ষিণ অঞ্চলের বৃহত্তর ঈদগাঁও বাজারের পানিসহ উজান থেকে নেমে আসা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net