1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে পুলিশের ধাক্কায় গর্ভের সন্তান নষ্ট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কাশিমপুরে পুলিশের ধাক্কায় গর্ভের সন্তান নষ্ট

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭৯ বার

গাজীপুরে মামলার তথ্য নিতে গিয়ে থানায় নারী পুলিশের হাতে এক বাদী মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন দিন ধরে ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি, মারপিট ও আঘাতের কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে।

গত মঙ্গলবার দুপুরে দায়ের করা একটি মামলার তথ্য নিতে কাশিমপুর থানায় যান বাদী লাবনী। তদন্ত কর্মকর্তার দ্বারস্থ হলে, তিনি এক নারী কনস্টেবলকে দেখিয়ে দেন। সেখানে নাম-ঠিকানা লিপিবদ্ধ করা নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। ভুক্তভোগির অভিযোগ- রুমা নামে এক পুলিশ সদস্য দেয়ালে চেপে ধরে ধস্তাধস্তি করেন। এতে তার ঠোঁট, নাক ফেঁটে যায়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে পেটে আঘাত করেন ওই কনস্টেবল।

লাবনী ওই দিন সন্ধ্যাই কিছুটা রক্তক্ষরণ ও পেট ব্যথা থাকায় স্বজনরা লাবনীকে ভর্তি করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে। বর্তমানে পুলিশ প্রহরায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী ওই নারী। এরইমধ্যে পরীক্ষায় রক্তক্ষরণে অন্তঃসত্ত্বা ওই নারীর বাচ্চা মারা যাওয়ার রিপোর্টও আসে স্বজনদের কাছে। ভুক্তভোগী লাবনী একজন পার্লার ব্যবসায়ী। তার সাড়ে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে জিএমপি মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, এখনো ভিকটিম কোন অভিযোগ করেননি। নিরাপত্তা চাওয়ায় ওই নারীর প্রহরায় পুলিশ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net