1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরশ ও আল মালেকিয়া হেফজখানার সালানা জলসা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরশ ও আল মালেকিয়া হেফজখানার সালানা জলসা

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৩ বার

বাংলাদেশের বানিজ্যিক রাজধানী এবং সুফি দরবেশ ও অলি-আওলিয়াগনের পূন্যভুমি চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিন(রাহঃ) এর বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ উদযাপন এবং আল মালেকিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা উপলক্ষে মিলাদুন্নবী(সঃ) মাহফিলের আয়োজন করে কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র এবং কুতুব শরীফ দরবার কমিটি।

সকাল ৯.০০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়,কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র এর পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আউলিয়া কেরাম এর শানে ওয়াজ মাহফিল এর শুভ সূচনা করেন কুতুব শরীফ দরবার, কুতুবদিয়ার প্রধান উপদেষ্টা হযরত আল্লামা আলহাজ্ব শাহজাদা এম.এম. মুনিরুল মান্নান আল-মাদানী(মাঃজিঃআঃ),এবং হাফেজ মাওলানা আলহাজ্ব শেখ আখতারুল হক আল কুতুবী (মাঃজিঃআঃ),বিশেষ মেহমান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাসান রেজা আল কাদেরী (মাঃজিঃআঃ),বিশেষ মেহমান ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস কুতুবী,৭ নং বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল আলম (শফি),রাংগুনিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম,বেতাগী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সৈয়দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আশেকানে মোস্তফা এবং কুতুব শরীফ দরবারের মোহাব্বতীন আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের মেহমান ও সমস্ত মুসলিম উম্মাহ্’র জন্য দোয়া পরিচালনা করেন হযরতুল আল্লামা আলহাজ্ব শাহজাদা এম. এম. মুনিরুল মান্নান আল মাদানী (মাঃজিঃআঃ)। অনুষ্ঠানে উপস্থিত কুতুব শরীফ দরবারের মোহাব্বতীন এবং আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের মেহমানদের তাবারুক্ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net