1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

খুটাখালী মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৬৯ বার

কক্সবাজার উত্তর বন বিভাগ খুটাখালী মেদাকচ্ছপিয়া ও ফাঁসিয়াখালী সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির (সিএমসি) সদস্যদের সাথে এক
মতবিনিময় সভা ৫ মার্চ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) বিপুল কৃষ্ণ দাশ।

কক্সবাজার উত্তর বনবিভাগ কর্তৃক আয়োজিত মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন,
লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকরী বন সংরক্ষক ড.প্রান্তোষ চন্দ্র রায়,
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওসমান গণি, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার বিশেষ টহল দলের ওসি একেএম আতা এলাহী, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, সিএমসি ও সিজিপির সদস্য সহ স্টাফগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে, প্রধান অতিথি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশসহ অতিথিরা মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কে সিএমসি অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও পার্কে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net