1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের চন্দনাইশ থেকে অপহৃত মোজাম্মেল উদ্ধারের পর আদালতে স্বীকারোক্তি। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চট্টগ্রামের চন্দনাইশ থেকে অপহৃত মোজাম্মেল উদ্ধারের পর আদালতে স্বীকারোক্তি।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৫৬ বার

গত ৯ মার্চ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকার মোজাম্মেল হক (৪০) অপহরণ
হওয়ার পর গত ১৪ মার্চ উদ্ধার হয়ে গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তি দেয়।
এ ঘটনায় তার স্ত্রী মিনু আক্তার (৩৫), বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি
মামলা দায়ের করেন।

পরবর্তীতে ১৪ মার্চ রাতে মুক্তিপণ দিয়ে ফিরে আসে
মোজাম্মেল। গত ১৫ মার্চ পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের
বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে উপস্থিত করলে আদালত
ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এই সময় তিনি
অপহরণের পূর্ণ ঘটনা বর্ণনা দিলে ও জবাবানবন্দীতে ১০ লাখ টাকা মুক্তিপনের
বিষয়টি উল্লেখ করেননি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো.
ইউনুছ। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন গত ৯
মার্চ রাতে মোজাম্মেল হক অপহরণের হওয়ার পরদিন উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে
বিষয়টি অবহিত হন। গত ১১ মার্চ তার স্ত্রীর দায়ের করা মামলার সূত্র ধরে পুলিশ-র‍্যাব
পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রাখে।

অবশেষে পুলিশ-র‍্যাবের অভিযানের প্রেক্ষিতে গত ১৪ মার্চ অপহৃত মোজাম্মেল কে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য
হয়। একইদিন রাতে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় মেম্বার উদ্ধার করে ধোপাছড়ি
পুলিশ ফাঁড়িতে খবর দিলে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও
পুলিশ সদস্য উপস্থিত হয়ে মোজাম্মেলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা দেয়। গত ১৫ মার্চ মোজাম্মেলকে আদালতে উপস্থাপন করার পর সে
স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে
মোজাম্মেল সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net