1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চালকের দক্ষতায় সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন বাঁশখালীর ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

চালকের দক্ষতায় সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন বাঁশখালীর ইউএনও

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩১২ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি সড়কের কাজ পরিদর্শন শেষে উপজেলা সদরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান চৌধুরী।

বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার সংলগ্ন প্রধানসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়ি চালকের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইউএনও’র গাড়ির ক্ষতি হয়েছে।

স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ইটবাহী ড্রাম ট্রাক প্রথমে সিএনজি অটোরিকশাকে পরে ইউএনও’কে বহনকারী গাড়িটিতে সজোরে আঘাত করে। এতে গাড়ীর সম্মুখ ভাগ ও একপাশে ধাক্কা লাগে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করলেও পালিয়ে গেছে চালক। এ ঘটনায় অন্যদিকে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।

ইউএনও’র গাড়ি চালক মো. মনছুর আলম বলেন, ‘দ্রুত বাম দিকে মোড় না নিলে আমাদের বড় দুর্ঘটনার কবলে পড়তে হতো। আমি সিএনজি অটোরিকশার দুর্ঘটনা দেখে দ্রুত মোড় নেয়ায় প্রাণে বাঁচলাম। বড় কোন দুর্ঘটনা না ঘটলেও গাড়ী আঘাতপ্রাপ্ত হয়।

দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা, পরিবহন নৈরাজ্য, অদক্ষ ও বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বেড়ে চলছে। সড়ক দুর্ঘটনা এড়াতে বাঁশখালীর মানুষ প্রতিবাদ করে যাচ্ছে। তারা এর প্রতিকারে জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net