1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে শিক্ষকদের গনিত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

তিতাসে শিক্ষকদের গনিত প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩০৭ বার

কুমিল্লার তিতাস উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গনিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক (গনিত) প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে ৬দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করে শুক্রবার (১১ মার্চ) বিকালে শিক্ষকদের হাতে সনদ তোলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ। ইউ আর সিএর ইন্সট্রাক্টর মোঃ আইয়ুব মিয়ার সভাপতিত্বে ও বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রশিক্ষক মোঃ কবির হোসেন সরকার, কোরআন তেলাওয়াত করেন স্বরসতীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো বক্তব্য রাখেন, বাঘাইরামপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হাসান মুরাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net