1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন নারগিস আক্তার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

তিতাসের কড়িকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন নারগিস আক্তার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩০৭ বার

কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাঃ নারগিস আক্তার।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মো. আলমাসুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম সভায় ইউপি সদস্যগণ তাদের মতামতে ৭.৮.৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোসাঃ নারগিস আক্তারকে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘২নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ২নং ওয়ার্ড সাধারণ সদস্য মো. লিয়াকত আলী এবং ৩নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ ছাইদুর রহমান ভূইয়া নির্বাচিত হয়েছে।’

প্যানেল চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ ও আমার সহযোদ্ধা ইউপি সদস্যদের প্রতি।’

তিনি আরও বলেন, ৭.৮.৯নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছে। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। তাদের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে গেল। তারা আমাকে ইউপি সদস্য নির্বাচিত না করলে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কড়িকান্দি সদর ইউনিয়ন ৭.৮.৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হিসেবে মোসাঃ নারগিস আক্তার নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net