1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় মৎস্য আইন লঙ্ঘন করায় ৭দিনের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ধর্মপাশায় মৎস্য আইন লঙ্ঘন করায় ৭দিনের কারাদন্ড

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩১৬ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে মৎস্য আইন লঙ্ঘন করে,সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে,বিল শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মোঃ রফিক মিয়া(২৬)নামের এক যুবককে মৎস্য ও সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্টে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত যুবক রকিক মিয়া(২৬) উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর গ্রামের মোঃ ইউনুস খাঁ’র ছেলে।

রবিবার (২০ মার্চ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ মুনতাসির হাসান মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ রফিক মিয়াকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ বলেন, বিল সেলো মেশিন দিয়ে সেচে শুকিয়ে মাছ ধরার প্রচেষ্টার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net