1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাস বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষক সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

নবীনগরে মাল্টিমিডিয়া ও অনলাইন ক্লাস বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষক সংবর্ধনা

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৫৪ বার

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে মাল্টিমিডিয়া ও অনলাইন বিষয়ক মতবিনিময় সভা ও জেলা শিক্ষক অ্যাম্বাসেডর মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগকে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (৯ মার্চ) সকালে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। জেলা শিক্ষক অ্যাম্বাসেডর প্রভাষক বাকির আহমেদ হামিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মতিয়ার রহমান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।

সহকারী শিক্ষক সামছুন নাহার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রভাষক মুহম্মদ জাহিদুল হক, প্রভাষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, শিক্ষক মিল্টন বিশ্বাস, মাইনুল হোসেন, আরিফুল ইসলাম, আব্দুল বাসেত, আসাদুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা নবীনগরকে আইসিটিতে সমৃদ্ধ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক নৈতিক ও মূল্যবোধ অর্জনে শিক্ষকদেরকে কাজ করার নির্দেশনাসহ বিশেষ অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net