1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান: ড্রেজার ধ্বংস, বালু জব্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান: ড্রেজার ধ্বংস, বালু জব্দ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩১২ বার

ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংসসহ ৮ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

৪ মার্চ (শুক্রবার) উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ভূজপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর জানান, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিম মাস্টারের বাড়ি সংলগ্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তেলনে জড়িত কাউকে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net