1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে "শ্রীপুর বাহিনী" শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে “শ্রীপুর বাহিনী” শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৭৩ বার

মাগুরায় স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পূর্তী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপনে “শ্রীপুর বাহিনী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শ্রীপুরের টুপিপাড়া শাহ আব্দুল গাফফার প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং সাব সেক্টর কমান্ডার, মাগুরা ১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এ টি এম আঃ ওয়াহ্হাব।

অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– কুমিল্লা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কুন্ডু গোপীদাস।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনসার নাজাত আশা’ ও যুব নেতা রিপন রাফী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোঃ তারিকুল ইসলাম হিটলার, শ্যামা প্রসাদ অধিকারীসহ অন্যরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামার পাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান, মুক্তিযুদ্ধের সাবেক শ্রীপুর উপজেলা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
বিকেলে খামার পাড়া হাইস্কুল মাঠে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net