1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

মানিকছড়িতে ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩০ বার

খাগড়াছড়ির মানিকছড়িতে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের’র উদ্যোগে দিনব্যাপী ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিভিন্ন পাড়া পর্যায়ে গত ১৩ মার্চ থেকে শুরু হয় দিনব্যাপী প্রশিক্ষণ আজ ১৬ মার্চ বুধবার শেষ হয়েছে।

প্রকল্পের উপকারভোগী ৬৫জন পুরুষ ও ১৪৫জন মহিলাসহ মোট ২১০জনকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলার রাঙ্গাপানি, মলঙ্গীপাড়া, ভুতাইছড়ি পুরাতন পাড়া, বড়ডলু ডেপুয়া পাড়া, দুরছড়ি পাড়া, ভুধং পাড়া, জমিনের আগা পাড়া, মানিকছড়ি সদর, তিনট্যহরী, বাটনাতলী ইউনিয়নসহ বিভিন্ন পাড়া পর্যায়ে ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দীন কাউসার আফ্রাদ, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে ভ্যালু চেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। এছাড়াও প্রশিক্ষকগণ একটি বীজ বা ফসল উৎপাদনের পর তা কোন প্রক্রিয়াজাত করলে কৃষকরা বেশি লাভবান হবে সে সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও গ্রামীণ উন্নয়নের আলোকে ভ্যালু চেইনের ধারণা প্রদান ও নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ সংরক্ষণ করে উৎপাদন বৃদ্ধি করা যায়, যা ভ্যালু চেইনের গুরুত্ব বহণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net