ঢাকা   ১২:০১:০৪ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

মানিকছড়িতে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী”মেলা।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারীর ড্র ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসন ১৭-২৩ মার্চ সপ্তাহ ব্যাপি উপজেলা মিলনায়তন চত্বর সংলগ্ন “মুক্তির উৎসব, সুর্বণজয়ন্তী মেলার” আয়োজন করা হয়।

বুধবার (২৩ মার্চ) মেলার সমাপনী দিনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারীর ড্র ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, মো. হাসিনুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ডা. সূচয়ণ চৌধুরী, উপজেলা প্রকৌশলী, মো. আবদুল খালেকসহ সকল দপ্তর কর্মকর্তাবৃন্দ।

পরে অতিথিদের উপস্থিতিতে লটারীর ড্র অনুষ্ঠিত হয়। মেলায় ৩২টি স্টলের মধ্যে উপজেলা কৃষি অফিসকে ৩য়, প্রাণী সম্পদ অধিদপ্তরকে ২য় এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’ ১ম পুরস্কার নির্বাচিত হয়। নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১০জন বয়স্ক নারীকে ভাতা বই ও একজন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি