1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে নবনির্বাচিত চেয়ারম্যানের অভিষেককে কেন্দ্র করে ইউপি সচিব লাঞ্চিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

মিঠাপুকুরে নবনির্বাচিত চেয়ারম্যানের অভিষেককে কেন্দ্র করে ইউপি সচিব লাঞ্চিত

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৮৫ বার

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এর অভিষেককে কেন্দ্র করে ইউপি সচিবকে লাঞ্চিত করার অভিযোগ।

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী মিঠাপুকুর উপজেলার ১৭ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ গতকাল (২৮ মার্চ ২০২২) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।আজ (২৯ মার্চ) মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে ১৭ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শপথ গ্রহণের পরই ২৯ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে যান নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় কাফ্রিখাল ইউপি সচিব আব্দুর রশিদ।নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদ চত্বর ত্যাগ করার পরই কাফ্রিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে ইউপি সচিবের বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে ইউপি সচিবকে কক্ষ থেকে বের করে দিয়ে তার বসার নির্ধারিত আসন(চেয়ার) ভাংচুর করা হয়।

এ নিয়ে কাফ্রিখাল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থক ও আওয়ামীলীগ ইউনিয়ন সেক্রেটারির সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আসন গ্রহণ করানো হয় পুরাতন চেয়ারম্যানের উপস্থিতিতে। কিন্তু তা না করে ইউপি সচিব নিয়ম লঙ্ঘন করে নতুন চেয়ারম্যানকে অভ্যর্থনা জানিয়ে আসন গ্রহণ করিয়ে দেন।যা অসৌজন্যমূলক।এজন্য আমি ইউপি সচিবকে বলেছি আপনি অসৌজন্যমূলক আচরন করে সচিবের চেয়ারে থাকার যোগ্যতা হারিয়েছেন।এখুনি বের হয়ে যান।তারপর উত্তেজনার বশবর্তী হয়ে তার বসার চেয়ারটি ভাংচুর করা হয়েছে।

ইউপি সচিব আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে কথা বলতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net