1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মীরসরাইয়ে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩০৫ বার

মীরসরাইয়ে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। চা দোকানের রুটি তৈরির তুন্দুল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি চা দোকান এবং ৩ টি মুদি দোকানসহ মোট ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাটের ভোরের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বাজারের চা দোকানি মোঃ খোকনের চা দোকান থেকে আগুনের লেলিহান শিখা পাশবর্র্তী মফিজুর রহমানের মুদি দোকান, হোরা মিয়ার চা দোকান, আমজাদের মুদি দোকান ও নুরুল হুদার মুদি দোকানে ছড়িয়ে পড়ে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে করে অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদের।
এই বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে জানতে পারি স্থানীয় চা দোকানি খোকনের রুটি তৈরির তুন্দুল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net