1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"রাউজান পৌরসভার নন্দীপাড়ায় হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

“রাউজান পৌরসভার নন্দীপাড়ায় হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫২ বার

চট্টগ্রামের রাউজানে ডা. শ্যামল ভট্টচার্য্য (৬০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করে চিকিৎসালয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২২ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাউজান থানা পুলিশ রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাশেম সুলতানা ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেই নন্দীপাড়াস্থ সুদর্শ ভট্টাচার্যের পুত্র। জানা যায়, আগে দুপুরে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় কাউন্সিলর জানে আলম জনি পুলিশকে খবর দেন। নিহতের স্ত্রী ইলা ভট্টচার্য্য বলেন, ‘আমার স্বামীকে মেরে ফেলেছে, বিচারটা কিভাবে পাব? প্রধানমন্ত্রী বিচারটা কিভাবে পায়য়ে দিবে। দুইদিন আগে পুকুরের মাছ ও জাল দেওয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছিল। বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য এ কাজ করেছে। আমার মেয়ে চীন দেশে থাকে। প্রকৌশলী ছেলে ঢাকায় থাকে। আমার স্বামীকে মেরে ফেললে আমিও চলে যাব। ওরা সব কিছু ভোগ করবে।’ তিনি আরও বলেন, আমার স্বামী সকাল ৯টায় ঘর থেকে বের হয়েছিল। দুপুরে ফোনে না পেয়ে চিকিৎসালয়ের পাশে এক ব্যক্তিকে ফোন করে জানতে পারি তার মরদেহ ঝুলছে।

আমি এসে দেখি আমার স্বামীর পা মাটির সঙ্গে লাগানো। এটা হত্যা উল্লেখ করে তার স্বামীর ব্যবহৃত একটি স্মার্টফোন পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি। জানা যায়, চিকিৎসালয়ের দরজা খোলা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা কাউন্সিলরকে ফোন করে জানান। পরে কাউন্সিলর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকের মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অজয় দেব শীল বলেন, ‘এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়ে স্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তে জন্য মর্গে প্রেরণ করা হবে। উনার স্ত্রী যদি অভিযোগ দেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দরজা লক করা ছিল না, কিন্তু লাগানো ছিল। চেয়ারের পাশে মাটি সাথে পা লাগোনো ছিল। যদি কেউ হত্যা করে থাকে অবশ্যই ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।’ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net