ঢাকা   ০৯:২৮:২৪ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নতুন চিকিৎসকের যোগদান ।

নিজস্ব সংবাদদাতা রাজস্থলী,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৯৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ৭ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে উপজেলা সদর হাসপাতালে যোগদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা জানাই ।

যোগদানকৃত ডাক্তাররা হলেন, ডাঃ তৌকির আহম্মদ, ডাঃ মেজবাউল আলম, ডাঃ মেহেদী হাসান ভূইয়্যা ডাঃ ফাহমিদ হাসান তাহসিন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রত্যহ রোগীর চিকিৎসা সেবা দিতে দীর্ঘ দিন ধরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিলনা। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট অনেক দূরীভূত হবে এবং রোগী সেবার মান বাড়বে। তিনি আরো বলেন আরো তিন জন চিকিৎসক দুই এক দিনের মধ্যে যোগদান করবেন বলে জানান। এরা বিশেষ কাজে ঢাকায় গেছেন।

ছবি ক্যাপসন, রাজস্থলী সদর হাসপাতালে নতুন যোগদান ডাক্তারদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, ইউ এন ও, শান্তনু কুমার দাশ ও ইউএইচএফপিও ডাঃ রুইহলাঅং মারমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি