1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে মেধাবী শিক্ষার্থী এবং জটিল রোগে আক্রান্তরা পেলো সমাজসেবার অনুদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

রামগড়ে মেধাবী শিক্ষার্থী এবং জটিল রোগে আক্রান্তরা পেলো সমাজসেবার অনুদান

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৪৪ বার

জেলার রামগড়ে করোনার প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্থ মেধাবী, গরীব অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং কিডনী, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া, লিভারসিরোসিসে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় রামগড় শহর সমাজসেবা অফিসের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে রামগড় সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

শহর সমাজসেবা কর্মকর্তা মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ জয়নুল আবেদীন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্যান্সার, কিডনি, স্ট্রোকে প্যারালাইজড, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ও ৬৫ জন মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৩ হাজার ৫০০ শত টাকা করে মোট ৬ লক্ষ ২৭ হাজার ৫০০ শত টাকার চেক প্রদান করা হয়।
এসময় মেধাবী শিক্ষার্থী ও রোগীদের স্বজন সহ শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net