1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৪৬ বার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী’র কোম্পানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৫ই মার্চ (শনিবার) সকাল ১১টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের
তাকিয়া রোডে উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে উপজেলা বিএনপিও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে বসুরহাট বাজার প্রদর্শন করতে চাইলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ উক্ত বিক্ষোভ সমাবেশে বাঁধা প্রধান করে। পরে নেতাকর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে বাজারের তাকিয়া রোডে সিফাত শফিং সেন্টারের সামনে দাড়িয়ে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে সমাবেশ সম্পন্ন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের লাগাতার দুর্নীতির কারনে বাজার দরে প্রভাব পড়েছে। যার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। জনগণকে কম দামে নিত্যপন্য দিবে বলে ধোঁকা দিয়েছে সরকার।

এসময়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net