1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ১৪টি বাড়ি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ১৪টি বাড়ি

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৯৭ বার

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব আমবাড়ী গ্রামের মুচার তেপতী এলাকায় হঠাৎ আগুনে ১৪টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত ১১টার এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
রাতে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল এমন সময় হঠাৎ আগুনের শিখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আগুন নিভানোর জন্য ছুটে আসে এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
জানা গেছে , ওই এলাকার মাইদুল, আবুতালেব, আমজাদ, আমিনুর, মমিনুর, ছামিয়াল, হবির, নুরু, রশিদুল এর বাড়িসহ ১৪টি বাড়ি সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি ভাবে আগুন ধরেছে তা সঠিক ভাবে জানতে পারিনী। যখন আগুন লাগছে টের পাওয়া গেছে তখন অনেক দেরি হয়েছে। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় মানুষ আসবারপত্র, ধান-চাল, টাকা-পয়সা, স্বর্ণের জিনিস, হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান,বসতবাড়ি ঘর ১০টি, গোয়াল ঘর ৩টি, রান্না ঘর ২টি মোট ১৫টি ঘর পুড়ে গেছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে ৮লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ১৫লক্ষ টাকার মালামাল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিটের আগুনে ১৪টি পরিবারের ঘর-বাড়ি ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ওই সব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা হিসেবে ১বস্তা করে শুকনা খাবার প্যাকেট (চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, লুডুলস) সহ শিশু খাদ্য এবং প্রতিটি পরিবারকে ১টি করে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে এসব বিতরণ করেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি, সচিব সাইফুল ইসলাম মন্ডল, ফায়ার সার্ভিসের ডিএডি ও ইউপি সদস্যবৃন্দ।
এবিষয়ে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি জানান, আগুন লাগার খবর পেয়ে আমি তাৎক্ষণিক উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সান্তনা দেওয়ার চেষ্টা করি। লোকগুলো খুব অসহায় হয়ে পড়েছে, তারা সবাই খোলা আকাশের নিচে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net