1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

লালমনিরহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মজিদুল আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার

২ মেয়ে ১ ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। লালমনিরহাটের দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুচিকিৎসায় আর্থিক সহায্যের জন্য দেশ-বিদেশের সুহৃদয়বান দানবীর ব্যক্তিবর্গের নিকট আবারো হাত বাড়িয়েছেন। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের মৃত্যু: শামছুল আলম এর ছেলে দিনমজুর ও ভূমিহীন মোঃ মজিদুল ইসলাম প্রায় দেড় বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মেডিকেল অফিসার, সংক্রামক ব্যাধি রংপুর বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরের ডাঃ মোঃ আহসান হাবীব-এর অধিনস্থ চিকিৎসাধীন রয়েছে।

এ পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসক জানান, আরও প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন এ টাকা ব্যয় করে সুচিকিৎসা করা হলে মজিদুল সুস্থ হবে। কিন্তু ভূমিহীন হতদরিদ্র ওই দিনমজুর পরিবারের পক্ষে এতো টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই সে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনাদের সাহায্যে হয়তঃ বা তার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেডরেস্টে থাকায় পরিবারের খরচ কিংবা ২ মেয়ে ১ ছেলের লেখাপড়ার খরচ চালাতে না পারায়। অবশেষে ৩ সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মজিদুল জানান, বড় মেয়ে লায়লা খাতুন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ডিগ্রী কলেজে এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভতি হতে পারছে না। ২য় মেয়ে লামিয়া খাতুন কাজীর চওড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী এবং ছেলে ওমর ফারুক হামিছুন্না হাফিজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। তাদের লেখাপড়ার খরচ দিতে না পারায় ৩ ছেলে-মেয়ের লেখা পড়া বন্ধ এবং বর্তমানে আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসারের খরচ চালানো বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিন জীবনযাপন করছেন। এমন করুণদশার কারণে দেশ-বিদেশের দানবীর সুহৃদয়বান ব্যক্তিবর্গ সাহায্য পাঠাতে চাইলে ০১৭১০৫৬৫১২৯ (বিকাশ) অথবা মোঃ মজিদুল ইসলাম, সঞ্চয়ী ব্যাংক হিসাব নং- ১২২/১০৮৯৩, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হারাটী বন্দর শাখা, লালমনিরহাট। বরাবরে সাহায্য পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net