1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের আদিতমারীতে মধ্যরাত পর্যন্ত সার্কাসের আড়ালে চলছে অশ্লীল নৃত্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

লালমনিরহাটের আদিতমারীতে মধ্যরাত পর্যন্ত সার্কাসের আড়ালে চলছে অশ্লীল নৃত্য

লাভলু শেখ, স্টাফ রিপোর্টোর লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৭৫ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলন বাজার এলাকায় দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যে অর্থ যোগানদিতে নিয়ে আসা সার্কাসের আড়ালে সন্ধার পরে অশ্লীল নৃত্য চলছে। আর তা দেখতে ভিড় জমাচ্ছে উঠতি বয়সের তরুনরাসহ শিশু ও সব বয়সী মানুষ।

১০ মার্চ বৃহস্পতিবার রাতে সরেজমিন গেলে দেখাযায়, ওই নিভৃত পল্লীতে কিছু অসাধু লোক কৃষিজমির বারোটা বাজিয়ে দি রওশন সার্কাসের সাইনবোর্ড দিয়ে প্যান্ডেল বানিয়ে ভেতরে চালাচ্ছে একেবারেই অশ্লীল নৃত্য। এতে ওই এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের অভিভাবকরা অনেকটাই উদ্বিগ্ন।
মিলন বাজার এলাকার আব্দুস সোবহানের ছেলে সোহরাব উদ্দিন জানান, আমার ছেলে নবম শ্রেণীতে পড়াশোনা করে সার্কাস দেখার জন্য টাকা চাইলে তা না দেওয়ায় ঘড় থেকে টাকা চুরি করে। এখানে কোনো সার্কাসের প্রদর্শনী নাই। দেশের বিভিন্ন জেলা থেকে মেয়ে মানুষ নিয়ে এসে শুধু খারাপ নাচ দেখাচ্ছে। আমাদের দ্বাবি প্রশাসন দ্রুত ওই সার্কাস বন্ধ করার পদক্ষেপ নেবেন।
এদিকে একটি সূত্র জানায়, সার্কাসের প্যান্ডেলের পিছনে ছোট ছোট ঘড় তুলে সেখানে রাতভর চলে মাদকের রমরমা ব্যবসা যার নমুনা ওই ঘড় গুলোতে প্রবেশ করলেই পাওয়া যাবে।
এর সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিকরা ওই ঘরগুলোতে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে মেলা কমিটির সভাপতি রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সার্কাসে হাতী না থাকলে সার্কাস জমে না, এ পর্যন্ত কমিটি অনেক ক্ষতিগ্রস্ত। তাই রাতে মাত্র ২টি শো চালাই।
এদিকে ওই সার্কাস প্যান্ডেলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখা গেলেও দেখা মেলেনি কোন সদস্যের।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, সার্কাসে কোনো অশ্লীল নৃত্যের সুযোগ নেই যদি অশ্লীল নৃত্য হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
আর বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি অবগত ছিলাম না। এমনটা হয়ে থাকলে অব্শ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net