1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কক্ষের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কক্ষের উদ্বোধন

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৪১ বার

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমবিবিএস ইমার্জেন্সি কক্ষ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪ যুগ পরে এই প্রথম শরণখোলা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রোগীদের স্বার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে আলাদা একটি এমবিবিএস ইমার্জেন্সি কক্ষের উদ্বোধন করা হলো।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এ সেবার উদ্বোধন করেন।

এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফয়সাল আহম্মেদ,ডা.কেয়া মনি,ডা.ববি সাহা,ডা.প্রমিসহ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক,নার্স ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রিয় গোপাল বিশ্বাস বলেন, বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নেই। যেহেতু কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে স্বার্বক্ষণিক ইমার্জেন্সি বিভাগ পরিচালিত হয়ে আসছে। সেক্ষেত্রে রোগীদের সেবার কথা চিন্তা করে একজন এমবিবিএস ডা. দ্বারা স্বার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে আলাদা একটি ইমার্জেন্সি রুম চালু করা হয়েছে। এখন আর হাসপাতালে ইমার্জেন্সি রোগী আসলে এমবিবিএস ডাক্তারকে ফোন দিতে হবে না। রোগীর সেবায় স্বার্বক্ষণিক থাকবে এমবিবিএস ডাক্তার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net