1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৬ বার

“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি,ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও
আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন করা হয়েছে।

১০ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী র‌্যালিটির উদ্বোধন করেন।

পরে উপজেলা হলরুমে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

জাইকা কর্মকর্তা মোঃ মিয়া রিয়াজুর রহমান রিপনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ রাহিমা আক্তার হাসি,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আঃ মালেক রেজা,উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিপন কুমার ঘোষ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মোঃ সাদিদ হোসেন,সিডিডি কর্মকর্তা এলিস অরুণ মজুমদার,
এসএমকেকে স্টেপ প্রকল্পের কর্মকর্তা মোঃ রুহুল আমিন,সিপিপি কর্মকর্তা আরাফাতুল ইসলাম,সিআইএস কর্মকর্তা মোঃ গোলাম রসুল প্রমুখ।

উক্ত দিবসে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে স্টেপ প্রকল্প শরণখোলার উদ্যোগে চিত্রঅংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net