1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ১০ টাকার চালে অনিয়ম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

শ্রীপুরে ১০ টাকার চালে অনিয়ম

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৬৪ বার

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, দরিদ্রদের মাঝে বিক্রির জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার সংলগ্ন দুইজন ডিলার ১০ টাকা কেজির চাল পরিমাণে কম দিচ্ছেন। তারা ৩০ কেজি চালের দাম ৩০০ টাকা নিলেও চাল দিচ্ছেন ২৭ কেজি।

সোমবার বেলা সাড়ে এগারোটায় কাওরাইদ রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ডিলার মাইন উদ্দিন সিরাজ ও শহিদুল ইসলামের দোকানের সামনে এমন চিত্র দেখা যায়।

কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল মজিদ বলেন, ‘আমি ডিলার মাইন উদ্দিন সিরাজের কাছ থেকে ৩০০ টাকায় ৩০ কেজি চালের স্থলে ২৭ কেজি ৯০০ গ্রাম চাল পেয়েছি। জাহাঙ্গীরপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে মতিন মিয়া বলেন, ‘আমাকেও ৩০ কেজির স্থলে সাড়ে ২৭ কেজি চাল দিয়েছে, কিন্তু পুরো ৩০০ টাকাই নিয়েছে ডিলার মাইন উদ্দিন সিরাজ। বাপ্তা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে তানভীর আহমেদ বলেন, আমি ডিলার শহিদুল ইসলামের দোকান থেকে ৩০০ টাকা দিয়ে ৩০ কেজি চাল নিয়ে সাথে সাথে পাশের একটি দোকান থেকে মেপে দেখি ২৬ কেজি ৯০০ গ্রাম। আমাকে তিন কেজি ১০০ গ্রাম চাল কম দিয়েছে। চুরি করে চাল কম দেয়ায় আমি তাদের উপযুক্ত বিচারের দাবি জানাই।

এসব বিষয়ে ডিলার মাইন উদ্দিন সিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে ২৮ কেজি করে দিতে বলেছে। আমি ২৮ কেজির কম কাউকে দিচ্ছি না। ২৮ কেজির থেকেও কম পাওয়া গেছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাঝে মধ্যে চাল পড়ে গিয়ে এমনটা হয়ে থাকতে পারে! এরপর তিনি প্রতিবেদককে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং সংবাদ না করার জন্য অনুরোধ জানান।

ডিলার শহিদুল ইসলামের মা শেফালি আক্তার (সাবেক মহিলা ইউপি সদস্য ১,২,৩) এবং তার স্ত্রী মীম আক্তারকে চাল বিতরণ করতে দেখা গেছে। তারা কম দেওয়া প্রসঙ্গে বলেন, আগে কম দেওয়া হতো, এখন ঠিক করে দেওয়া হচ্ছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক জানান, চাল কম দেওয়ার কোনও সুযোগ নেই।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net