1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমরা জনতার পুলিশ হতে চাই: এসপি খাইরুল আলম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

আমরা জনতার পুলিশ হতে চাই: এসপি খাইরুল আলম

ফয়সাল চৌধুরী :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বার

বুধবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। প্রধান অতিথি জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কল্যাণে অফিসার – ফোর্সের আবেদন নিবেদন শ্রবণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কুষ্টিয়ার পুলিশ সুপার এ সময় বলেন, জনগনের কল্যাণে আমাদেরকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব হিসেবে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। আমরা জনগনের প্রথম ভরসা স্থল হতে চাই। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন জনগনের কাছে নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে।

এখন থেকে জনগনকে পুলিশি সেবা নিতে দুর দুরান্ত থেকে আর থানায় আসতে হবেনা। প্রত্যন্ত এলাকার বিট অফিসারের মাধ্যমে সকল প্রকার পুলিশি সেবা নিতে পারবেন। প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার মানুষের সাথে মিশে তাদের সকল প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। এতে করে স্থানীয় ভাবে অনেক সমস্যা সমাধান করা যাবে। থানায় মামলা সংখ্যা কমে যাবে এবং জনগনের দুর্ভোগ লাঘব হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশের জনগনের পুলিশ। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন দেশের স্বপ্নের পুলিশ হতে আমরা একটি টিম ওয়ারী কাজ করতে চাই। আমরা নিজেদের উদ্দেশ্যে চাকরি করছিনা। রাষ্ট্রের উদ্দেশ্য পূরনের জন্য আমরা চাকরি করছি । আমরা জনতার পুলিশ হতে চাই। তাই জনগনের কথা শুনতে হবে, তাদের সাথে মিশতে হবে। বিট পুলিশিং কার্যকর করে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, জনগণের সমস্যার সমাধান করতে হবে ; বিট এলাকায় বসে সমস্যার সমাধান না হলে থানায় মামলা নিতে হবে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সত্যিকারার্থে জনগনের সেবক হতে কাজ করছে পুলিশ। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগনের পুলিশ হতে কাজ করছি। পুলিশের প্রতি সাধারন মানুষের ভাল ধারনা তৈরী করতে হবে।জনগন ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে পুলিশ ও জনগনের মাঝে দুরত্ব কমিয়ে আনতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। সমাজ থেকে মাদক দুর করতে হলে জনসাধারণের আস্থা অর্জন করে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা। আমরা কুষ্টিয়া জেলাকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসী মুক্ত জেলা গড়তে চাই।

কল্যাণ প্যারেডে অবসর উত্তর পিআরএল ছুটিতে গমনকৃত ২ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। কল্যাণ প্যারেডের শেষ প্রান্তে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তাদেরকে বিদায়ী উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

এ সময় আরো উপস্থিত মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোছাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, আরওআই মোঃ শহীদুজ্জামান, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিআইও ১, টিআই ১, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net