ঢাকা   ০২:৫৪:২২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

এক টাকায় ইফতার বিতরণ করা হলো রংপুরে

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার, রংপুর অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুরের এক দল তরুণ-তরুণী পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত, অসহায়,দুস্থ মানুষদের জন্য এক টাকায় ইফতার বিতরণ করেছে।তবে বিনামূল্যে দান নয়। প্রতীকী এক টাকা মূল্যে তাদের কাছ থেকে এই ইফতার সামগ্রী কিনে নিচ্ছেন দুস্থ মানুষরা।

এক টাকার বিনিময়ে আকর্ষণীয় প্যাকেটে ছয় পদের ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্প্রেড স্মাইলস’-এর উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় দুই শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা। এসময় মাত্র এক টাকা দিয়ে অটোচালক, পথচারী, রিকশাচালক ও অসহায়-দুস্থ মানুষ এই ইফতার গ্রহণ করেন।

আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে ছোলাসহ বিরানি , পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরও কয়েক পদ রয়েছে।সঙ্গে দেয়া হচ্ছে একটি করে পানির বোতল।

ইফতার পেয়ে রিকশাচালক রেজাউল মিয়া বলেন, রিকশা চালিয়ে যা আয় হয় চাল ও সবজি কিনতে শেষ হয়ে যায়। ইফতার কিনতে গেলে কমপক্ষে ৪০-৫০ টাকা খরচ হয়। সেখানে এক টাকা দিয়েই ইফতার পাইনো।

আরেক অটো চালক ইউনুস আলী বলেন,গত কয়েক দিন রোজগারও কমে গেছে। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না ধরে। কিন্তু ইফতার কিনতে গেলে যে দাম বাজারে।এখানে এক টাকায় ইফতার পাইনো।

স্প্রেড স্মাইলস স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, করোনাকাল পাড় হতে না হতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এমন দুর্যোগের পরিস্থিতিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতারি জুটছে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।

ফেসবুকভিত্তিক গ্রুপ আপডেট রংপুরের প্রতিষ্ঠাতা অ্যাডমিন ও সংবাদকর্মী হাসান আল সাকিব বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকেই আমরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকে রোজা রেখে বিনামূল্যে ইফতার নিতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যেন আঘাত না লাগে বা ইফতার গ্রহণে কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন এজন্য প্রতিবছরের ন্যায় এবারও এক টাকার বিনিময়ে এ ইফতার বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি