1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় মোর্শেদ আলী নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বাংলাবাজার চেরাংঘাটায় এঘটনা ঘটেছে। বাসার জন্য ইফতার সামগ্রী কিনতে বাজারে এসে হামলার শিকার হন। গুরুতর আহত মুর্শেদকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুর্শেদ সদরের পিএমখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাইজপাড়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন মধ্য প্রাচ্যে থাকলেও দেশে ফিরে চাষাবাদ করতেন। পিএমখালীতে বোরো আবাদে সেচ প্রকল্প (স্কীম) নিয়ে বিরোধ চলে আসছিল।

 

এই বিরোধের জের ধরে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের অদুরে বাংলাবাজার এলাকায় কক্সবাজার সদর মডেল থানার এসআই ইকবালসহ একদল পুলিশ থাকলেও তাকে রক্ষায় এগিয়ে আসেনি বলে অভিযোগ। নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে পিতাসহ বাড়ীর সদস্যদের জন্য ইফতার সামগ্রী কিনতে পাশ্ববর্তী চেরাংঘাটা বাজারে আসেন। সেখানে অর্তকিতভাবে প্রকাশ্যে দিবালোকে একই ইউনিয়নের মাইজ পাড়ার মাহমুদুল হক মেম্বার এবং তার সন্ত্রাসী ছেলেদের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আলাল, আব্দুল মালেক, তাহেরসহ বেশ ক’জন মিলে তাকে পিঠিয়ে গুরুতর আহত করেন। পরে প্রত্যক্ষদর্শীরা এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুর্শেদ মিয়া মারা যান। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মুর্শেদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনাায় জড়িত যারাই হোক না কেন তাদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net