1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে “নিরাপদ বৃদ্ধাশ্রমের” ‘ঈদ উপহার’ দিল সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে “নিরাপদ বৃদ্ধাশ্রমের” ‘ঈদ উপহার’ দিল সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৫২ বার

বৃদ্ধাশ্রমে থাকা পরিবার-পরিজনবিহীন তারা। ঈদের নতুন জামা পেয়ে উচ্ছাসিত তারা। কেউ কাপড়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, কেউবা আগতদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দোয়া। এভাবে নীলফামারীর কিশোরগঞ্জে “নিরাপদ বৃদ্ধাশ্রমের” পরিবার-পরিজনবিহীন মা-বাবারাদের ‘ঈদ উপহার’ দিয়েছে সৈয়দপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেক বয়স্কজনের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদের নতুন জামা ও পোলাও চাল, সেমাই, চিনি. দুধসহ অন্যান্য সামগ্রী পৌছে দিয়েছে তারা।
‘আমাদের প্রিয় সৈয়দপুর’- পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী প্রতিষ্ঠানটির প্রধান সাজেদুর রহমানের হাতে মা-বাবাদের জন্য ওই উপহারসামগ্রী তুলে দেন। ঈদ উপহারের মধ্যে শাড়ি, লুঙ্গি, খাবার সামগ্রী রয়েছে।
উপহার সামগ্রী বিতরণের আগে নিরাপদ বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের খোঁজখবর নেন সংগঠনের সদস্যরা। এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করে কিছুটা সময় কাটান।

সংগঠনের সাজু বলেন, ঈদ সামগ্রী পাওয়া এসব মানুষরাই প্রথম হকদার। আমরা প্রকৃত জায়গা ঈদ উপহার পৌছি দিয়েছি মাত্র। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সামিউল, রাজা, আয়ান, জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net