1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার দেবিদ্বারে ৩৫০ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

কুমিল্লার দেবিদ্বারে ৩৫০ টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ইব্রাহীম খলিল:
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪১১ বার

কুমিল্লার দেবিদ্বারে সামাজিক সংগঠন গোপালনগর আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব অসহায় ৩৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল দশটায় গোপালনগর সিংগাপুর মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক- কাজী হাছানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি হাফেজ হোসাইন আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইউছুফপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব জাকারিয়া ম্যানেজার, হাজী আব্দুস সামাদ মাষ্টার, হাজী আবু জাহের ডিলার, ৩নং রসুলপুর ইউনিয়ন এর ম্যারেজ রেজিস্ট্রার কাজী মাওলানা হুমায়ূন কবির। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সজিব, সংগঠনের সদস্য এসআই আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, রামিম মুন্সী, সাইফুল ইসলাম টুটন, মাহফুজুর রহমান, মোশাররফ হোসেন সোহাগ, কাউসার আহমেদ, মহিউদ্দিন ভূঁইয়া, যোবায়ের হোসেন লিটন, আব্দুল কাদের সুমন, উজ্জ্বল সরকার, আবির সরকার, সাইদুল ইসলাম রাব্বি, অপি মুন্সী, মাজেদুল ইসলাম জিহান প্রমুখ।

উল্লেখ্য, এ সামাজিক সংগঠনটি বিভিন্ন সময় সমাজের গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের কল‍্যাণে বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net