1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মসজিদে এতেকাফে থাকা বৃদ্ধের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

কুমিল্লায় মসজিদে এতেকাফে থাকা বৃদ্ধের ইন্তেকাল

মোঃ আনোয়ারুল আজিম, কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬৩৪ বার

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে এতেকাফে থাকা বয়োবৃদ্ধ আলহাজ্ব আবদুল খালেক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১:২০ ঘটিকার দিকে উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা জামে মসজিদে এ ঘটনা ঘটে। অজু শেষে জোহরের নামাজ পড়ার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে মসজিদে আবদুল খালেক মারা যান বলে তার স্বজনরা নিশ্চিত করেন।

জানা যায়, দুবাই প্রবাসী আবদুল্লাহ আল-মামুনের বয়োবৃদ্ধ পিতা আবদুল খালেক অধিক সওয়াবের আশায় গত শুক্রবার বিকেলে ১০দিনের জন্য রুদ্রচুমা জামে মসজিদে এতেকাফে যান। রবিবার জোহরের নামাজ পড়ার জন্য তিনি অজু শেষে মসজিদে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি আকস্মিক ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net