1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

কুমিল্লায় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার

কুমিল্লায় লাইন মেরামতের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন সরকার (৪০) কুমিল্লা পিডিবি-২ শাসনগাছা অঞ্চলের বিদ্যুৎকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লা পিডিবি-২ শাসনগাছা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী ফয়সাল হাওলাদার জানান, আজ শুক্রবার সকালে অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহীনসহ ৩ কর্মী ঝাউতলা এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজে গিয়েছিলেন।কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি জানান, ওই এলাকার একটি সিসিটিভি ফুটেজে বিদ্যুতের কাজ করার সময় ১ জনকে মই থেকে পড়ে যেতে দেখা গেছে। নীচে থাকা ২ জনকে তাকে ধরার চেষ্টা করতে দেখা গেছে।
পড়ে যাওয়ার পর ওই বিদ্যুৎকর্মীকে সিটি করপোরেশনের গাড়িতে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সচল বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় নিহত বিদ্যুৎ কর্মীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা জানার জন্য কুমিল্লা পিডিবি-১ এর নির্বাহী প্রকৌশলী ছানাউল্লাকে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net