1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

শাকিল আহমেদ , জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৮৯ বার

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে মামলা দুটি করেন বলে সাংবাদিক কে জানিয়েছেন দুদকের উপ পরিচালক মো. মনিরুজ্জামান।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের আলহেরা আবাসিক এলাকার (সরদারপাড়া) বাসিন্দা। তার স্ত্রী শিমুল জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মেয়র গােলাম মাহফুজ চৌধুরী গত ২০১৯ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনে তার সম্পদ বিবরণীতে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপণ করে। তিনি অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভােগ-দখলে রেখেছেন।

একইভাবে তার স্ত্রী কামরুন্নাহার শিমুল ৩৬ লাখ ৭ হাজার ১৬৪ টাকার অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখেছেন। তারা এসব সম্পদের কোনো ব্যাখা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং ২০১২ সালের ৪ (২) ও ৪ (৩)-এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি রুজু হয়।

জানতে চাইলে গােলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, গত চার বছর আগে অভিযোগ উঠে। কিন্তু মামলা হয়নি। বর্তমানে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাওয়ায় ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা। তারা ষড়যন্ত্র করে দুদকের মামলা করিয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধেও মামলা করিয়েছে।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net