1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ - আমিনুল হক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৩ বার

 

ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে।

নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে বুধবার মিরপুর–১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। আমিনুল হক বলেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তাঁর দাবি, অসহায় মানুষকে টাকা ও খাদ্যসামগ্রী দিয়ে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকেরা সতর্ক রয়েছেন বলে জানান।

আমিনুল হক জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন, তারা কোনো প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net