1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা ॥ অপর গ্রুপের জরুরী মিটিং ॥ ছড়িয়েছে উত্তেজনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

নবীগঞ্জে বিভক্ত পৌর বিএনপি জেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এক গ্রুপের সম্মেলনের তারিখ ঘোষণা ॥ অপর গ্রুপের জরুরী মিটিং ॥ ছড়িয়েছে উত্তেজনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি॥
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪১০ বার

নবীগঞ্জ পৌর বিএনপি’র বিভক্ত দু”গ্রুপের পৃথক পৃথক স্থানে কাউন্সিল ও সম্মেলনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান আহ্বায়কসহ এক গ্রুপ কেন্দ্র বা জেলা থেকে সময় না দিলেও আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে অপর গ্রুফের ৩ জন যুগ্ম আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির জরুরী মিটিং করেছেন। তারা ঘোষিত এক গ্রুপের সম্মেলনের তারিখ প্রত্যাখান করে কেন্দ্র ও জেলা কমিটির সিদ্ধান্তে অটল রয়েছেন। এ বিষয়ে জেলা বিএনপির তড়িৎ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।স্থানীয় সুত্রে জানাযায়, ২০১৯ সালের ২ অক্টোবর হবিগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বারে কাউন্সিলের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা ও নবীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক কমিটি গঠন করে।

কমিটি গঠনের পর থেকে উপজেলা বিএনপি ১৩টি কমিটি সফলভাবে সম্পন্ন করলেও পৌর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে ৯টি ওয়ার্ডে ১৮ টি কমিটি গঠন করে। এক গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, বর্তমান আহব্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহব্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী,সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির সদস্য যুবরাজ গোপ প্রমূখ।অপর গ্রুফের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহব্বায়ক ও বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহব্বায়ক কমিটির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু, বর্তমান আহব্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায় প্রমূখ।বেশ কিছুদিন ধরে হবিগঞ্জ জেলা বিএনপি জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার জন্য প্রস্তুতি নেন এবং সে লক্ষ্যে বিভিন্ন উপজেলা কমিটি ইতিমধ্যে সফল ভাবে সম্পন্নও করেছেন। কিন্তু নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে বিপাকে রয়েছে জেলা বিএনপি। ইতিমধ্যে উপজেলা বিএনপির কাউন্সিলের একাধিক তারিখ নির্ধারন করলেও তা আর সফলতার মুখ দেখেনি। সর্বশেষ আগামী ৮ মে নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষনা করলে নবীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনের কোন তারিখ দেয়া হয়নি। উপজেলা বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিয়ে মাঠে সরব রয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার পৌর বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর বাসভবনে আয়োজিত এক ইফতার মাহফিলে পৌর বিএনপির আহ্বায়কসহ কমিটির একাংশের উপস্থিতিতে আগামী ৯ মে পৌর বিএনপির সম্মেলনের ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছালিক মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী, যুবরাজ গোপ, রসময় শীল, ভজন সরকার, সুন্দর আলী, জয়নাল আবেদীন, নুরুল আমীন, লুৎফুর রহমান মাখন প্রমূখ নেতৃবৃন্দ । এই খবর ছড়িয়ে পড়লে পৌর বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকালে অপর গ্রুপ নবীগঞ্জ পশ্চিম বাজারস্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা করেছেন বলে জানাগেছে । এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন মিঠু, অরবিন্দু রায়, জয়নাল আবেদীন, ছালেক মিয়া, আলাউর রহমান, আতাউর রহমান চৌধুরী প্রমূখ । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে উত্তেজনা বিরাজ করছে উভয় গ্রুফের মধ্যে। মিটিং পাল্টা মিটিং এবং জেলা কমিটির অনুমতি ব্যতিরেখে সম্মেলনের তারিখ ঘোষনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সম্মেলনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষনরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net