1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে দুই ওয়ার্ডের সংযোগস্থলে জরাজীর্ণ ব্রিজ, জনদুর্ভোগ চরমে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

নবীনগরে দুই ওয়ার্ডের সংযোগস্থলে জরাজীর্ণ ব্রিজ, জনদুর্ভোগ চরমে

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৬৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার কাইতলা (উওর) ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত মরহুম হান্নান মেম্বারের বাড়ি থেকে মরহুম মসতু মিয়ার বাড়ি পর্যন্ত ব্রিজটি বেহাল দশায় পতিত হয়েছে। কয়েক’শ বছরের পুরনো এ ব্রিজটির মাঝখানের একপাশ ভেঙে গেছে। মাঝখানে মাত্র দুটি জরাজীর্ণ খুটির উপর দাঁড়িয়ে আছে বয়সের ভাড়ে নুয়ে পড়া এ ব্রিজটি। একপাশ দিয়ে এলাকার লোকজন পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। এতে যেকোনো মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

এ ব্রিজ দিয়ে প্রতিদিন এলাকাবাসি বার আউলিয়া বিলে, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ শতশত লোকজন আসা-যাওয়া করে থাকে। তাছাড়া পার্শ্ববর্তী পুকুর পাড়, শিবনগর, ময়দাগঞ্জ গ্রামের লোকজন নোয়াগাঁও বাজারে নিত্যপণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য আসা-যাওয়া করে থাকে। বিশেষ করে মহিলা, শিশু ও বৃদ্ধদের জন্য এটি একটি চরম হুমকির মুখে।

স্থানীয় বাসিন্দা মোঃ শাহ জামাল ভূঁইয়া বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকার জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয় লোকদেরকে অবগত করেও এর কোন সংস্কারের সাড়া পাওয়া যায়নি। জনস্বার্থে এ ব্রিজটি সংস্কার খুবই জরুরি।
৯ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, ব্রিজটি প্রায় ৮/১০ বছর যাবৎ এ বেহাল দশা। অনেক বছর আগেই সংস্কারের আবেদন করা হয়েছে কিন্তু অদ‍্যাবধি কোন সাড়া পাচ্ছি না।
পুরাতন এ জরাজীর্ণ বেহালদশা ব্রিজটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে আকুল দাবি জানিয়েছেন এলাকাবাসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net