1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা নেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৫২১ বার

কুমিল্লার চান্দিনা উপজেলায় পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা ভোলা মনিরসহ (৩৬) দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহাম্মদ মনির প্রকাশ ভোলা মনির উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে মো. জহির (২৩)। এসময় তাদের কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যান যোগে মাদক পরিবহন করার সময় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে তাদেরকে আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল জানান, যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net