ঢাকা   ০২:১৪:৫৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

বাঁশখালীতে অবৈধভাবে মাটি উত্তোলন, এস্কেভেটর ও ট্রাক জব্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৫১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা বেড়িবাঁধে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গন্ডামারার পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে মাটি বিক্রিতে জড়িতরা পালিয়ে গেছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন মাটি এস্কেভেটর দিয়ে মাটি কর্তন করে ডাম ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। ঘটনাস্থল হতে একটি এস্কেভেটর ও একটি ডাম ট্রাক জব্দ করা হয়। জড়িতদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি