1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধি মারুফ ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

বোরহানউদ্দিনে ঔষধ কোম্পানির প্রতিনিধি মারুফ ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মনিরুজ্জামান ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার

ঔষধ কোম্পানি “স্কয়ার” এর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেডিকেল প্রমোশন অফিসার ( এমপিও) মোঃ মারুফ মোরশেদ আকাশ কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার বিকালে (০৯ এপ্রিল ) এসআই মোঃ ফখরুল হাসান লিখন ও, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

বোরহানউদ্দিন থানা সূর্ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পায় পৌরসভা ০৪নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ নেছার উদ্দিন এর বসত বাড়ীর দক্ষিন পাশে ইয়াবা বিকিকিনি হচ্ছে। এমন সংবাদে পুলিশ ওই স্থানে অভিযান চালায়। অভিযানে মোঃ মারুফ মোরশেদ আকাশ কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করেন। মোঃ মারুফ মোরশেদ আকাশ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের মোঃ হারুন অর রশিদ, এর ছেলে। ঔষধ কোম্পানির চাকরির সুবাদে তিনি এখানে বসবাস করছেন।

বোরহানউদ্দিন উপজেলার ফারিয়ার (ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন) সভাপতি শহিদুল ইসলাম আরিফ জানায়, মারুফ মোরশেদ আকাশ স্কয়ার কোম্পানির বোরহানউদ্দিন উপজেলা মেডিকেল প্রমোশন অফিসার ( এমপিও)। বিষয়টি আসলেই দুঃখজনক।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির জানান,
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net