1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শালিখায় ব্যক্তিগত জমিতে খাল খননের চেষ্টা জেলা প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপে কৃষকের জমি রক্ষা। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরার শালিখায় ব্যক্তিগত জমিতে খাল খননের চেষ্টা জেলা প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপে কৃষকের জমি রক্ষা।

নাঈমুর রহমানঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৯১ বার

মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের কৃষক ফারুক হোসেন এর ব্যক্তিগত জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী মহল।

মাগুরা জেলার শালিখা উপজেলাধীন কালিদাসখালী আড়পাড়া উপ প্রকল্পের আওতায় তালখড়ি ইউনিয়ন এর অন্তর্গত (১) ৬১ নং শতখালী মৌজার আর এস ২৩১১ ও ২৩১২ এবং ৩৯২৯ খারিজ খতিয়ানে আরএস দাগ নং ১,৪,৮ এবং ৩১৫৭ নং খতিয়ানে আরএস ২ ও ১৮ নং দাগে এবং ১৪ নং তালখড়ি মৌজায় ৬২৫/১ নং খতিয়ানে আর এস দাগ নং ৩৪৮২ এর জমি কোন খাল/হালট বা সরকারি অধিগ্রহণকৃত জমি না হলেও উক্ত জমিতে খাল খননে তৎপর একটা প্রভাবশালী মহল।

ভুক্তভোগী কৃষক ফারুক হোসেন এর ক্রয়কৃত জমিতে খাল খনন না করতে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আজ হাজির হন জেলা প্রশাসক এর দপ্তরে। জেলা প্রশাসক সব কাগজপত্র দেখে তাৎক্ষণিক শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নির্দেশ দেন যেন ব্যক্তিগত জমিতে কেউ খাল খনন করতে না পারে।
কৃষক ফারুক হোসেন বলেন, আমার ক্রয়কৃত জমিতে জোরপূর্বক খাল খননের চেষ্টা করছে প্রভাবশালী মহল। আমার জমির সব কাগজপত্র আছে এবং সরকারি ম্যাপে ও কোন খাল বা হালট নেই। এমনকি সরকার অধিগ্রহণ ও করেনি। এমত অবস্থায় আমি জেলা প্রশাসক এর নিকট লিখিত অভিযোগ করি। জেলা প্রশাসক আমার জমিতে খাল খনন যেন কেউ না করতে পারে সে ব্যাপারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমি ব্যক্তিগত জমিতে খাল খনন না করতে সংশ্লিষ্টদের বলে দিয়েছি। বিষয়টা পানি উন্নয়ন বোর্ড এবং শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানিয়েছি। পরবর্তীতে এই ধরনের কোন তৎপরতা কেউ চালালে আমাকে যেন জানায়। ব্যাপারটা আমি খুব শক্ত ভাবে দেখছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net