ঢাকা   ০৫:১৬:৫৬ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে অস্ত্র ঠেকিয়ে মালামাল লুট।

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের এস.এম রকুন ড্রিলার্স এর বিভিন্ন নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১.৩০ থেকে ৩ টার মধ্যে মীরসরাই ইকোনমিক জোনস্থ ভাবীর মোড় PTW-23 নং সাইট থেকে গভীর নলকূপ স্থাপনের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞাত দশ-বারো জন। লুটকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ ফুট ৬ ইঞ্চি এম এস পাইপ ৪০ টি(প্রতিটির ওজন ১০০-১৫০ কেঞ্জি), ১২ ভোল্টের ২৯ প্লেটের ব্যাটারী- ০২টি, ২০ লেইড মবিল এর বালতি- ০১টি, গ্যাস সিলিন্ডার- ০২টি, ১টি বালতিতে থাকা বড় নাট- ১০০টি, ২৪ ইঞ্চি ডায়া ৫ ফুট লম্বা কাটার ০১টি, যেগুলোর মূল্য আনুমানিক‌ ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা হয়।

এম. এস রকুন ড্রিলার্স এর সেকেন্ড ফোরম্যান মোহাম্মদ মজিদ জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত PTW-23 নং সাইটে এম. এস রকুন ড্রিলার্স (সাব কন্ট্রাক্টর) কোম্পানীতে সেকেন্ড ফোরম্যান হিসেবে উক্ত কোম্পানীর মালামাল দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আছি। উক্ত কোম্পানি বর্তমানে মীরসরাই ইকোনমিক জোনস্থ এস,আর এন্টারপ্রাইজে(কন্ট্রাকটর) গভীর নলকূপ স্থাপনের কাজ করতেছে। ঘটনার রাতে মালামাল রাখার ঘরে অবস্থান করি। সারাদিনের কাজ শেষে উক্ত মালামালের মধ্যে বড় পাইপগুলো উক্ত সাইটে বাকি মালামালগুলো ঘরের ভেতরে রাখা হয়। উক্ত সময়ে আমার অপর সহকর্মী রবিউল সহ মালামাল রাখার ঘরে অবস্থান করি। এইসময় অজ্ঞাত দশ বারো জন ১টি ট্রাক ও ২ টি মোটরসাইকেল যোগে উক্ত সাইটে আসে। তালা ভেঙে ডুকে আমাকে ও আমার সহকর্মীকে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং এলোপাতাড়ী মারধর করে ও দড়ি দিয়া আমাদের হাত, পা ও মুখ বেঁধে মেঝেতে ফেলে দেয়।

এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, মালামাল লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি