1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিঠুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মীরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিঠুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মীরসরাই উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৯৪ বার

মীরসরাইয়ের উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) ওয়াহেদপুর ইউনিয়নের মোস্তফা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার আয়োজনে প্রায় ৮’শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, যুবলীগ নেতা মোঃ আলমগীর, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান। এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সভাপতি-সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলপূর্বে আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিবেদিত হয়ে মাঠে কাজ করতে হবে। মীরসরাই আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এছাড়া যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতিহত করতে হবে। আগামী দিনের নৌকার কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net