1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

রাউজানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

শাহাদাত হোসেন: রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী।প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডার দরবার উম্মুল আশেকীন মানোয়ার বেগম হেফজখান ও এতিমখানার শিক্ষক- হাফেজ মাওলানা আবুল কালাম।উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম,মোহাম্মদ আবু তাহের মাষ্টার,মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী আক্কাস উদ্দিন মানিক, আসিউল খান বাবর, মাওলানা তরিকুল ইসলাম,মাওলানা ফরিদুল আলম, আবু আহম্মদ, তাঁজ মোহাম্মদ মিয়া,কাজী হেলাল,মাদ্রাসার সুপার মাওলানা শিহাবুল আলম,এস এম তছলিম উদ্দিন, সেলিমুল হক রুবেল,শওকত ওসমান চৌধুরী প্রমুখ।

একইদিনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর প্রস্তাবিত ৪নং ওয়ার্ডের শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দুঃস্থদের মাধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।এতে সভাপতিত্ব করেন সংগঠনের কর্মকর্তা আলমগীর হোসেন।প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য ইউছুপ আলী।বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম।উপস্থিত ছিলেন নাছির উদ্দিন,খ.ম জামাল উদ্দিন,ইসমাইল হোসেন,শহিদুল আলম মাষ্টার, ওসমান মোহাম্মদ বাবলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net