1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পাওনা টাকা চাওয়ায় ছিনতাই মামলায় জড়ানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

লালমনিরহাটে পাওনা টাকা চাওয়ায় ছিনতাই মামলায় জড়ানোর অভিযোগ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার

লালমনিরহাটে পাওনা টাকা চাওয়ায় মিথ্যা ছিনতাই মামলায় জড়ানোর অভিযোগ। জানা গেছে, লালমনিরহাট সদর থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র দীর্ঘ দিন থেকে উৎপেতে থেকে তারা দিন-দুপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি অভিযোগ দিয়ে যোগাযোগ মাধ্যমে সদর থানার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে মর্মে সংবাদ প্রচার করতে থাকে।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাত সাড়ে ৮ টায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের পর অভিযোগকারী মোঃ রায়হান কতৃক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি নাটকীয় ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার হতে একই ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র মোঃআবু রায়হান (৩০)এর ব্যবহ্নত মোটর সাইকেলটি দিনে দুপুরে ছিনতাই হয়।

এমন কথিত অভিযোগে লালমনিরহাট সদর থানায় বুধবার রাত ৮ টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আইর খামার এলাকার মজিবর রহমানের পুত্র মোঃ মিলন মিয়া (২৯)এর কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

মোঃমিলন মিয়া বড়বাড়ি বাজারের একজন প্রতিষ্ঠিত রেডি টি’র ডিলার। মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা অভিযোগের বাদী মোঃআবু রায়হান তার ব্যবসা প্রতিষ্ঠানের একজন পুরাতন কর্মচারী। এক বছর আগে দেনা-পাওনা পরিশোধ না করে রেডিটি’র ডিলারের কর্মচারীর চাকুরি ছেড়ে দেয়। মঙ্গলবার পাওনা টাকা পরিশোধ করতে না পাওয়ায় রেডি টি’র ডিলার ও সমাজ সেবক মোঃ মিলন মিয়া মোটরসাইকেলটি আটক রেখে পাওনা প্রায় ৭০ হাজার টাকার জন্য মোটরসাইকেলটি জিম্মায় রাখে। এদিকে মিথ্যা ও কথিত অভিযোগ কারী মোঃ আবু রায়হানের সাথে একাধিক বার যোগাযোগ করে দেখা পাওয়া যায়নি।

রেডি টি’র ডিলার মোঃমিলন মিয়া জানান, আমার প্রতিদ্বন্দ্বী কতিপয় ব্যবসায়ী আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে আমার পুরাতন কর্মচারী মোঃরায়হানের সাথে যোগসাজস করে এগুলো মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছে। আমি ষড়যন্ত্রের স্বীকার । এব্যাপারে মোঃ মিলন মিয়া সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ আলম জানান, পাওনাদারকে ফাঁসাতে দিনে দুপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি সম্পুর্ন মিথ্যে। থানায় অভিযোগ হওয়ার পর মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যটি পুলিশের সামনে আসে। সেখানে ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। মোঃ মিলন মিয়া একজন সমাজ সেবক ও ভালো ব্যবসায়ী তার ব্যবসার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছেন বলে একাধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net