1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সুপারি পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

লালমনিরহাটে সুপারি পাড়তে গিয়ে এক কিশোরের মৃত্যু

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৪৩ বার

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আজিজুল হক (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগানে এ ঘটনা ঘটেছে।
নিহত আজিজুল হক সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মজিদুল হকের পুত্র।

পুলিশ জানান, উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র সুপারি ব্যবসায়ী আশরাফুল হক বড়বাড়ী ইউনিয়নের ওই দর্জিপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের সুপারি বাগান ক্রয় করেন। ওই বাগানের সুপারি পাড়ার জন্য প্রতিবেশী কিশোর আজিজুল হককে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সুপারি পাড়তে ওই বাগানের গাছে উঠে আজিজুল। ওই সময় পিচ্ছিল সুপারি গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর আজিজুল হক।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net