1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবেশীর হামলায় প্রাণ গেল নারীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

শরণখোলায় প্রতিবেশীর হামলায় প্রাণ গেল নারীর

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে রহিমন বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬এপ্রিল) বিকেল ৪ টার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রহিমন বেগম চালিতাবুনিয়া গ্রামের আকাব্বর মিয়ার দ্বিতীয় স্ত্রী।

রহিমন বেগমরে ছেলে আ. রহিম জানান, তাদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে দ্ব›দ্ব চলছে। এর জেরে সোমবার সন্ধ্যায় প্রতিবেশী বাদল হাওলাদার ও তার স্ত্রী লাকী বেগম তাদের বাড়িতে ঢুকে তার মাকে বেদম মারধর করে। এতে তার মা রহিমন বেগম মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করা হলে তাতেও বাধা দেয় হামলাকারীরা। এ অবস্থায় তাকে বাড়িতে রাখা হলে পরের দিন বিকেল ৩টার দিকে মারা যান।

শরণখোলা থানার ওসি মো. আকরাম হোসেন জানান, রহিমন বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net