ঢাকা   ১১:১০:৩৮ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা

শহীদ আমিনুল করিম জাহাঙ্গীর স্মৃতি সংসদ উন্নয়নে ২লাখ টাকা বরাদ্দ দিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নাজিরহাট কলেজ ছাত্র সংসদের প্রাক্তণ ভিপি শহিদ আমিনুল করিম জাহাঙ্গীরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। তার কবরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ।

জামাত শিবিরে সন্ত্রাসীদের হাতে ১৯৮৮ সালে নির্মমভাবে নিহত শহীদ আমিনুল করিম জাহাঙ্গীর’র মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের নেতৃত্বে শ্রদ্বা নিবেদন করে সংগঠন।

পরে শহীদ আমিনুল করিম স্মৃতি সংসদ আয়োজিত খতমে কুরআন, দোয়া মাহফিল ও মোনাজাতে যোগদান করেন চেয়ারম্যানসহ সকলেই।

এসময় হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন- শহীদ আমিনুল করিম জাহাঙ্গীর’রা আমাদের প্রেরণার বাতিঘর, শহীদ আমিনুল করিম স্মৃতি সংসদ সংস্কারের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ প্রদানের ঘোষণা দেন তিনি।

এছাড়া হাটহাজারী উপজেলা আওয়ামীলীগ যুবলীগ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতারা কবর জেয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি